নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার হাসিনা পতনের ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে রাজশাহী জেলার পবা উপজেলা, কাটাখালী ও নওহাটা পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে পবা উপজেলা বিএনপির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়হানুল আলম রায়হান। আরো বক্তব্য রাখেন কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন হাবিব, সোহেল রানা, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলার, প্রজন্ম একাত্তর দল জেলার যুগ্ম আহ্বায়ক কাজিমুদ্দ,পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাকিম মোস্তাক, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম ও পবা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতাউর রহমান। এছাড়াও বিজয় র্যালিতে পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।