শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেনন্টেটিভ) দালাল আখ্যায়িত করে গ্রেফতার করার প্রতিবাদে সারা দেশের ন্যায় রাজশাহীতে ও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি সামস উদ্দিন নয়ন (সামস)।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন আরএসএম এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মোশাররফ হোসেন পলাশ, সহ-সভাপতি ইমতিয়াজ রবিন, সাধারণ সম্পাদক তাকরিউজ্জামান লিটন, এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মিজানুর রহমান মিজান, মহানগর ফারিয়া প্রধান উপদেষ্টা ও এরিয়া ম্যানেজার ফোরামের সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ফারিয়ার সভাপতি খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মাসুদ নয়ন, সহ-সভাপতি সারোয়ার অপু, সদস্য সুলতানা পারভীন ও রাজশাহী ফারিয়া প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবীরসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা ও মানববন্ধন সঞ্চালনা করেন ফারিয়ার উপদেষ্টা আরিফুল ইসলাম মাসুম।

প্রতিবাদ সভায় বক্তারা রিপ্রেজেনন্টেটিভদের দালাল আখ্যা দিয়ে আটক করার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়াও বক্তরা রাজশাহীতে সম্মান নিয়ে কাজ করার পরিবেশ, রাজশাহী মেডিকেল হাসপাতালে আনসার সদস্যদের হাতে লাঞ্ছিত হওয়া, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে কাজের প্রতিবন্ধকতা বন্ধ করে সম্মান আত্নমর্যাদা নিয়ে কাজের পরিবেশের দাবি করেন। অন্যথায় তারা হুশিয়ারি দিয়ে বলেন ফারিয়া হাসপাতাল ভিজিট সকল চেম্বারে ডাক্তার ভিজিট এবং ঔষধের দোকানে ঔষধ বিক্রি বন্ধ করে দিবে।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ২০১৫ সালে সারাদেশ ব্যাপি ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনন্টেটিভদের (এমআর) বিভিন্ন দাবি আদায়ের লক্ষে গঠন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin