নিজস্ব প্রতিবেদক: শহীদ পরিবার এর মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় তালাইমারী শহীদ মিনার ওয়াই.এম. স্পোর্টিং ক্লাবে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকার, সভাপতি শহিদ কল্যাণ পরিষদের শেখ নাজিমুদ্দিন ও ২৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ মতিহার থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান।