নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সোমবার সকাল ১০টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, প্রবীণদের মধ্যে ভাতা প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় অত্র সংস্থার নগরীর সপুরাস্থ্য প্রধান কার্যালয় হতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদের এনজিও ফউন্ডেশন এর মাননীয় চেয়ারম্যান (সাবেক সিনিয়র সচিব-অর্থ মন্ত্রনালয়) হেদায়েতুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভাপতি এবং সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব হিসেবে করেন শাপলা সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুর রউফ কবিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ৩ জন মেয়ে শিক্ষার্থীকে প্রদান করা হয় যাদের একজন রাজশাহী মেডিক্যাল কলেজ এবং বাকী দুই জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অক্টোবর- ডিসেম্বর ২০২১ মেয়াদে একজন শিক্ষার্থীকে প্রতিমাসে ৩০০০টাকা হিসেবে প্রতি শিক্ষার্থীকে মোট ৯০০০টাকা করে সর্বোমোট মোট ২৭০০০ টাকা প্রদান করা হয়। সাধারণ এছাড়াও হাইস্কুল থেকে কলেজ পর্যন্ত অধ্যয়নরত ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে প্রতি মাসে ১২০০ টাকা হিসেবে অক্টোবর- ডিসেম্বর ২০২১ মেয়াদে ৩৬০০ করে সর্বোমোট ৫৪০০০ প্রদান করা হয়। সংস্থা থেকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি হিসেবে সর্বমোট ৮১০০০(একাশি হাজার) টাকা প্রদান করা হয়। পাশাপাশি রাজশাহীর ৫ জন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীরমুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার, বীরমুক্তিযোদ্ধা বদিউজ্জামান চৌধুরী এবং বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম বিশ্বাসকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে সংস্থা থেকে মাসিক ভাতা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রাপ্ত বৃত্তির টাকা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। নির্বাহী পরিচালক অত্র সংস্থা কর্তৃক প্রদানকৃত উপবৃত্তির টাকা শিক্ষার উপকরণ ক্রয়সহ শিক্ষার উন্নয়নে ব্যবহারপূর্বক তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী শিক্ষা জীবন কামনা করেন। তিনি আরো বলেন, সংস্থার নিয়ম নীতি মেনে চললে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা যেন কোনভাবেই মাদকের প্রতি আসক্ত না হয় সেই নির্দেশনা তিনি দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সম্পর্ক ও পাটনারশীপ তৈরী হয়েছে তা ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। শিক্ষার্থী, অভিভাবক, সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং অতিথিবৃন্দ শাপলার এই উদ্যোগের প্রশংসা করেন এবং শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।