নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় শাপলা এর রাজশাহীস্থ প্রধান কার্যালয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবস উদযাপনের অংশ হিসেবে দিনের শুরুতে সকাল সাড়ে ৮টায় সংস্থার উদ্যোগে মোহনপুর উপজেলা চত্বরে অবস্থিত শহিদ মিনারে সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৮.৪০টায় নিবার্হী পরিচালকসহ প্রধান কার্যালয়ের স্টাফদের সমন্বয়ে একটি টিম র্যালিসহ রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োভিস্তা বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান রকীব আহমেদ। অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সমন্বয়কারী প্রশাসন মাহবুব হোসেন এবং সমন্বয়কারী এইচ আরডি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাপলা কালচারাল ম্যানেজার ইমরুল আসাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য এবং আমাদের শিক্ষা ও দায়িত্ব এবং করণীয় নিয়ে আলোচনা হয়। যেখানে স্টাফ এবং অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। সবশেষে শাপলা কালচারাল স্কুল এবং স্টাফদের পরিবেশনায় দেশের গান, নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।