শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে রাজশাহী মহানগর যুবদলের সহায়তা প্রদান মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর দলমত নির্বিশেষে সবাইকে সরকারী সুবিধা প্রদানের নির্দেশ এমপি মিলনের রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও অস্ত্রের মহড়া, ভাঙচুর রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে জনজীবন স্থবির ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা রাজশাহীর সাগর পাড়ায় উদ্বোধন করা হলো মেহজিন এর দ্বিতীয় শো-রুম

রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা

  • প্রকাশ সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও মাহমুদা হাবীবা বিএনপির মিডিয়া সেলের সদস্য। তিনি রাজশাহী-৫ আসনের সাবেক এমপি মরহুম আয়েন উদ-দীন এর মেয়ে। তার বাবার বাড়ি রাজশাহী মহানগরীর ষস্টিতলা মসজিদের পাশে। তিনি শুরু থেকেই বিএনপির সঙ্গে আছেন।

মাহমুদা হাবীবা বিএনপির মিডিয়া সেল ও সহযোগী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন সক্রিয় নারী রাজনৈতিক। তিনি দলীয় প্রচার, দলীয় নীতি উপস্থাপন ও গণমাধ্যমে প্রতিনিধিত্বে ভূমিকা রাখছেন। তিনি নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত। এছাড়াও পতিত সরকারের আমলে তিনি মিথ্যা মামলায় আটক। তিনি দলের জন্য অনেক ত্যাগ, কষ্ট ও নির্যাতন সহ্য করেছন। সেইসাথে পতিত সরকারের আমলে তিনি সাহসিকতার সাথে টক-শোতে বিএনপির বর্তমান ও অতিতের কার্যক্রম তুলে ধরতেন। সেইসাথে আওয়ামী দুঃশাসনের চিত্রও তুলে ধরতেন তিনি।

সোমবার দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনকে মনোনয়ন ঘোষণা করে বিএনপি। দুপুওে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। মনোনীত অন্যান্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন।

মোসাঃ ফরিদা ইয়াসমিন, নিলুফার চৌধুরী মনি, জীবা আমিন খান, সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার (ঠাকুর), সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

উল্লেখ্য ১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়েছিলো বলে জানা গেছে।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত এই নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin