সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে সওজ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসনসহ ২৭টি মামলা ও পরবর্তী ৭ মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন। রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর লক্ষিপুরে সড়ক ভবনের গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ৭ দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা। এছাড়া সওজের সকল মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, সওজের সকল মাস্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্বখাতে আনা। ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ী করা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা নিতে হবে এবং কর্মরত মাস্টাররোল কর্মচারীদের ‘দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫’-এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।

ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব প্রেরণ করতে হবে। উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করে প্রকল্প হস্তান্তরের পর রাজস্বখাতে আনয়ন করতে হবে এবং সকল প্রকল্পে ভেন্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জেলা সংসদ এর সভাপতি জায়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং জসিম উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin