সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে সড়ক পরিবহনের দুই গ্রুপের সংঘর্ষ

  • প্রকাশ সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সড়ক পরিবহন গ্রুপের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রসাশক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ালে দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন নেতা রাকেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করে। এর কিছুক্ষণ পরেই বর্তমান কমিটি অর্থাৎ হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে হেলাল গ্রুফের লোকজন ব্যানার ছিলে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান গনমাধ্যমে কর্মীদের বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দাঁড়ালে তারা তাদের উপরে হামলা চালায়। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখলে নিয়েছে। তিনি আরো বলেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হক। এই নির্বাচনে যারা জয়লাভ করবেন তারাই সড়ক পরিবহণের দায়িত্ব নেবেন। কোনো অবৈধ প্রতিনিধি তারা মানবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে বর্তমান কমিটিকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন তিনি সহ অন্যান্য সদস্যরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin