রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে মরনোত্তর সহায়তার চেক প্রদান ও ঈদ উপহার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর পরিবহন গ্রুপ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন প্রুপ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রমজীবী পরিবহন কর্মী ও মালিকদের কল্যাণে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, আগে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হতো। বর্তমানে সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যায় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক পরিবারের জন্য সহায়তার পরিমাণ বৃদ্ধি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান তিনি ।

বক্তব্য শেষে প্রধান অতিথি মরহুম পরিবহন মালিক পরিবারের সদস্যদের হাতে চার লাখ টাকার মরনোত্তর সহায়তার চেক তুলে দেন। শেষে পরিবহন মালিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin