সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে সাংবাদিকদের উপরে অশোভনীয় আচরনের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সিটি প্রেস ক্লাব ও বাসাস নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে সংবাদ সম্মেলনে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের আটকে রেখে অশ্রাব্য ভাষা ব্যাবহার, সংবাদ সংগ্রহ ও সংবাদ সম্মেলনে অংশগ্রহনে বাধা প্রদান এবং আটকে রেখে হেনস্থা ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়। এমন হেনস্তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি এবং জুলাইয়ের চেতনাবিরোধী।

হুমকী ও সংবাদ সংগ্রহে বাধাদানকারী এনসিপির ঐ নেতাদের বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। সোমবার রাতে এ বিষয়ে রাজশাহী সিটি প্রেস ক্লাব সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু এক বিবৃতিতে এ দাবি জানান। সেইসাথে অত্র প্রতিষ্ঠান ও সংস্থার সকল নেতা ও সদস্যবৃন্দ এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, রাজশাহী প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ মনে করে এ ধরনের আচরণ ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। এনসিপির কর্মি ও নেতাদের থেকে এধরনের আগ্রাসী ভূমিকা গণমাধ্যমের ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ ও হুমকি। তাই অবিলম্বে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এনসিপিকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকে সংবাদ সম্মেলন চলছিল। এতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ শোয়েব ও মেহেদীসহ বেশ কয়েকজন সম্মেলন স্থলে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং সাংবাদিকদের আটকে তালা মেরে রাখার হুমকি দেন। এ নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin