নিজস্ব প্রতিবেদক: ঢাকায় ৩০তম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এবং প্রতিযোগিতায় বিজয়ী হতে রাজশাহীতে জেলা ক্রীড়া সংস্থা ও কারাতে এসোসিশনের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার ছিলো প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে জার্সি বিতরণ করা হয়। রাজশাহী জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনিতে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, মোজাম্মেল হক, সাইফুদ্দিন বাচ্চু, সাজ্জাদ হোসেন ও এ.কে.এম আতিকুর রহমান এলান।
এসময়ে উপস্থিত ক্রীড়া সংগঠকগণ বলেন, কারাতে একটি আন্তর্জাতিক খেলা। কিন্তু বাংলাদেশে এর পৃষ্ঠোপোষকতার অভাবে পিছিয়ে পড়ছে এই সম্ভাবনাময় খেলা। কারাতে শুধু একটি খেলা নয়, এটা আত্মরক্ষার একটি সুন্দর কৌশল। তবে এটাকে প্রাইমারী স্কুল পর্যায়ে অন্তর্ভূক্ত করায় সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেইসাথে রাজশাহীতে একটি স্বাতন্ত্র কারাতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন রাজশাহীতে কারাতে প্রতিযোগিতা নিয়মিত আয়োজনেরও দাবী জানান। বক্তব্য শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে জার্সি প্রদান করা হয়।