রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে সাশ্রয়ী মূল্যের ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন, অগ্রাধিকার পাবে বস্তি ও নিম্নআয়ের মানুষরা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষ, বিশেষ করে রাজশাহী শহরের বস্তিবাসী ও স্বল্পআয়ের জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ‘রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল’-এর উদ্যোগে এবং হোসনে আরা মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক সহযোগিতায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মিশনমোড়স্থ মীর আইউব আলী বিদ্যানিকেতনের নীচ তলায় ‘হোসনে আরা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেল ৫টায় এই সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রোটারিয়ান পিপি ডা. হেমায়াতুল ইসলাম আরিফ, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, ডি-৬৪, বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে আলহাজ হাফেজ রফিকুল ইসলাম পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সেক্রেটারি রোটারিয়ান ডা. গোলাম মওলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. হাবিবুর রহমান, পরিচালক (স্বাস্থ্য), পরিচালক স্বাস্থ্য কার্যালয়, রাজশাহী বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেল অফিস, রাজশাহী এর অতিরিক্ত পুলিশ সুপার, ডা. হেলেনা আকতার, নওগাঁ সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সরওয়ার জাহানসহ বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিয়াদ, সৌদিআরব প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোটারিয়ান ড. সৈয়দ শাহ আলম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে হোসনে আরা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ও মানবসেবা অভিজান-এর মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর ভাইস প্রেসিডেন্ট, রোটারিয়ান ডা. তাহসিনা শামিম তাসু, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট রোটারিয়ান একরাম হোসেন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর প্রেসিডেন্টরোটারিয়ান এ. কে. এম. এনামুল হক ও রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং এর প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল হক। সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সভাপতি, হোসনে আরা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার ও ডিরেক্টর, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে রাজশাহী অঞ্চলের প্রতিটি নাগরিক মাত্র ১০০ টাকা পরামর্শ ফি-তে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, শহরের বস্তি এলাকা (স্লাম) এবং নিম্নআয়ের রোগীদের কথা বিবেচনা করে সমস্ত ব্লাড, ইসিজি ও আলট্রাসাউন্ড (টঝএ) পরীক্ষায় ৫০% বিশেষ ছাড় প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে রাজশাহীর প্রান্তিক মানুষ যাতে মানসম্মত স্বাস্থ্যসেবা পায় এবং চিকিৎসা খরচের কারণে কোনো রোগী যাতে পিছিয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মীর আইউব আলী বিদ্যানিকেতনের পরিচালক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, রাজশাহী শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রোটারিয়ানবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই কেন্দ্রটি রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জনস্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin