নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি প্রেসক্লাব মিয়নায়তন ভুবন মোহনপার্ক সাহেব বাজার রাজশাহীতে সিরাজগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে ঈদ পূর্নঃমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৫ টায় সমিতির সাধারণ সম্পাদক রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলমের সঞ্চালনায় ও সমিতি সভাপতি আরএমপি’র অবসর প্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার আলহাজ¦ কে.এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও জেড. এইচ.সিকদার, ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির প্রাক্তন ভিসি ড. জান্নাতুল ফেরদৌস চৌধুরী শিল্পি, রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সামসুল আলম মুক্তা ও রাজশাহী কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ড. মঞ্জুর কাদির। এছাড়াও রাজশাহীতে বসবাসরত সিরাজগঞ্জ জেলার স্থায়ী অধিবাসীরা উপস্থিত ছিলেন।