বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে সিল্ক এলিভেটরস’র শো-রুম উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কোর্ট ষ্টেশন বাইপাস মোড়ে সিল্ক এলিভেটরস নামে লিফট ও জেনারেটর এর শো-রুম উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু। সিল্ক এলিভেটরস রাজশাহী জোনের জোনাল চিফ এক্সিকিউটিভ রবিউল আলম বাবুর সাবির্ক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিল্ক এলিভেটরস এর হেড অফ মার্কেটিং ইঞ্জিনিয়ার খালিদ হাসান।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন মখলেসুর রহমান মুকুল, ডাক্তার সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও আলমগীর সরকার পল্টু। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও শুধিজনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীতে ব্যাপকভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। প্রতিটি ভবনে লিফট এবং জেনারেটর প্রয়োজন। এগুলো বাহিরে থেকে আনতে হত। কিন্তু এখন রাজশাহীতেই পাওয়া যাবে। এজন্য তিনি এই শো-রুমের উত্তাত্তোর সাফল্য কামনা করেন। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মানাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা শহিদুল ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin