বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে সেভ দি ন্যাচার এন্ড লাইফ’র শতাধিক বৃক্ষ রোপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে ৫ আগস্ট। কোটা সংস্কারকারী শিক্ষার্থীরা সমরকার পতনের একদফা ডাক দিলে সে আন্দোলনে দেশের আপমর জনগণ অংশগ্রহন করেন। এই আন্দোলনে দমন নিপিড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে শেষ রক্ষা হয়নি স্বৈরাচার হাসিনার। তিনি হাজার হাজার শিক্ষার্থী ও জনগণের রক্ষ খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ৫আগস্ট। সেদিন বিক্ষুদ্ধজনতা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ঘর ও তাদের দলীয় কার্যালয় ভাঙ্গচুর ও আগুন দেয়। সেইসাথে গুড়িয়ে দেয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
এই সকল ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বাঁচাতে এবং দেশকে সুন্দর করে গড়ে তুলতে ছাত্র নেতা ও বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবন্দ কোন প্রকার ধ্বংসযজ্ঞ না করার আহ্বান জানান। সে থেকে এ ধরনের কার্যক্রম অনেকটাই থেমে গেছে। রাজশাহী এর বাহিরে নয়। রাজশাহী পরিস্কার-পরিচ্ছন্ন ও সংস্কার করার জন্য শিক্ষার্থীরা আবারও মাঠে নেমেছে। সেইসাথে নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

এমনি একটি সামাজিক সংগঠন হচ্ছে সেভ দি ন্যাচার এন্ড লাইফ। এই প্রতিষ্ঠানের কর্ণধার মিজানুর রহমান ইউসুফি তিনি শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী সিএন্ডবি মোড়ে শেখ মুজিবুর রহমানের ভঙ্গুর ম্যুরালের সামনে শতাধিক গাছের চারা রোপন করেন। সেইসাথে অত্র স্থানটি শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করেন। রাজশাহীতে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ফরহাদের নেতৃত্বে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কোটা বৈষম্য বিরোধী আরেক নেতা জুলফিকারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin