মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রকিবেদক: স্বেচ্ছাসেবক দল শাহ্ মখ্দুম থানার ১৪ নং ওয়ার্ড (পূর্ব) এর কমিটি গঠন করার লক্ষে কর্মী সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নগরীর উপশহর দড়িখরবোনা মোড়ে শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন রুহুল। প্রধান অতিথি ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
১৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শুভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী। বক্তব্য শেষে অত্র ওয়ার্ডে নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে ফরম বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

ফরম বিরতণ শেষে একই স্থানে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin