সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে হিজড়াদের প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে আজ বুধবার দিনব্যাপি মানবাধিকার, জেণ্ডার সমতা ও নেতৃত্ব বিকাশ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সমাপনিতে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদ ও কমিউনিটি মবিলাইজার আব্দুল মালেক। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান। প্রশিক্ষণে রাজশাহী জেলার বিভিন্ন থানা থেকে আগত মোট ২০জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সদস্য অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin