সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর কাঁটাখালীতে ডিবিবিএল’র এজেন্ট ব্যাংকের বুথ উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৭১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ডিবিবিএল নামক একটি এজেন্ট ব্যাংকিং বুধ আজ রোববার কাঁটাখালিতে উদ্বোধন করা হয়। কাঁটাখালী বাজারের আহিল এন্টারপ্রাইজ এই এজেন্ট ব্যাংকটি পরিচালনা করবে।

উদ্বোধনী অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই ব্যাংকের উদ্বোধন করেন কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী। এসময়ে উপস্থিত ছিলেন মাস কাঁটা দীঘি হাই স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক আখতার হোসেন রুনু, সিনিয়র কমপ্লেন্স ম্যানেজার রশীদুল ইসলাম ও ডাচ বাংলা ব্যাংক রাজশাহী শাখা এরিয়া ম্যানেজার জেড এস এম আশরাফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, বর্তমান সরকার মানুষের দোরগড়ায় সব সেবা পৌঁছে দিতে আপ্রান চেষ্ঠা করে যাচ্ছে। বাংলাদেশকে ডিজিটাল করায় সকল সেবা জনগনের হাতের মুঠোয় চলে গেছে। তেমনি কাঁটাখালীবাসীর সমস্যা লাঘবে এবং নিজেদের অর্থ নিয়ে যেন কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয় তারজন্য এই ব্যাংকিং সেবা এখানে চালু করা হলো। জনগণকে নিশ্চিন্তে এই ব্যাংকে লেনদেন করার জন্য আহবান জানান মেয়র। বক্তব্য শেষে তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে ব্যাংকটি উদ্বোধন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin