সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর কাটাখালীতে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

  • প্রকাশ সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গুদামের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর গুদাম থেকে ঘন ধোঁয়া ও লেলিহান শিখা বের হতে দেখা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন যাতে পাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালান।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ডিপোর মালিক পলাশ দাবি করেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। তিনি জানান, গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin