বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর গোদাগাড়ীতে পাহাড়িয়া সম্প্রদায়ের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ীর ধামিলা গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠি পাহাড়িয়া সম্প্রদায়ের সংস্কৃতি বিকাশ ও সংরক্ষণে মাতৃভাষা চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রেমতলী ডিগ্রি কলেজের অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাইবটতলা ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত পিমে, ফাদার আরতুরো স্পেজিয়ালে, গোদাগাড়ী থানা পারগানা বাইসির পারাগানা বাবুলাল মুর্মু, মুশরইল ধর্মপল্লির ফাদার বিশ^নাথ মারান্ডি ও পাহাড়িয়া আদিবাসী, বাইসী পরিষদ রাজশাহী বিভাগীয় প্রধান ও গবেষক অভিলাষ বিশ^াস। এছাড়াও অত্র এলাকার পাহাড়িয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বেনজামিন টুডু বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি পাহাড়িয়া সম্প্রদায়ের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুণরুদ্ধার ও যেগুলো আছে সে সব সংস্কৃতিক চর্চা করার জন্য তারা আর্থিক সহযোগিতাসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহন করছেন বলে উল্লেখ করেন। গেজেট ভূক্ত সকল ক্ষুদ্র নৃগোষ্ঠির সংস্কৃতি রক্ষায় একাডেমি সর্বদা পাশে আছে বলে জানান তিনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin