রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

রাজশাহীর গোদাগাড়ীর দুর্গম চরে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৭০০জন মানুষ

  • প্রকাশ সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল থেকে শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে এলাকার প্রায় ৭০০ জন অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে রোববার সকাল ৯টায় ইউনিয়নের আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

দুর্গম এই চরাঞ্চলে সহজে স্বাস্থ্যসেবা না পাওয়ায় বিজিবির এমন উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয়রা। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করে জানান, চরাঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। বিজিবির এই উদ্যোগে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন। মানুষের দুর্ভোগ কমাতে প্রতি মাসে অন্তত একবার এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, “চর আষাড়িয়াদহ” উপজেলা ও জেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি এলাকা। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে নিয়মিত স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সামান্য চিকিৎসার জন্যও চরবাসীকে নদী পেরিয়ে দূর-দূরান্তে ছুটতে হয়।” চরবাসীর নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এলাকায় একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্র স্থাপনেরও জোর দাবি জানান তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকার জনসাধারণের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবাই নিশ্চিত করছে না, বরং সাধারণ মানুষের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin