বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর জেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র পদযাত্রা

  • প্রকাশ সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্র ঘোষিত বিএনপি’র সারাদেশের ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপি রাজশাহীর ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়নে একযোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবীতে পুলিশি বাধা উপেক্ষা করে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ নিমপাড়া, সলুয়া ও বানেশ^র ইউনিয়নের পদযাত্রায় উপস্থিত ছিলেন। এ সময়ে তিনি বলেন, পুলিশ দিয়ে বাধা প্রদান করে ও শান্তির সমাবেশের নামে বিএনপি’র কর্মসূচীতে বিঘ্ন সৃষ্টি করে কোন লাভ নেই। মানুষ এখন আর এই নিশিরাতের সরকারকে দেখতে চায়না। এই সরকার দেশের সব কিছু নষ্ট করে ফেলেছে। ব্যবসা থেকে শুরু করে গণতন্ত্র পর্যন্ত বিনষ্ট করে ফেলেছে। একদিকে নিত্যপন্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, অন্যদিকে করের বোঝা চাপিয়ে দিয়ে জনগণকে অসহায় করে ফেলেছে।

তিনি বলেন, এই সরকার মেগা প্রকল্পের নামে অর্থ লোপাট করে দেশকে অর্থশূন্য করে ফেলেছে। ব্যাংকে নাই অর্থের তারুল্য। এজন্য দেশে অর্থ ও খাদ্যের হাকাকার পরে গেছে। চুরি ও দেশের এই অবস্থার জন্য বর্তমান ফ্যাসিস্ট সরকারকে আর কেউ দেখতে চায়না। এ কথা আওয়ামী লীগ তথা এই সরকার বুঝে গেছে। এজন্য জীবনের ভয়ে ক্ষমতা হারাতে চাচ্ছেনা। ক্ষমতা ধরে রাখতে নানা ধরনের ষড়যন্ত্র করছে।

কিন্তু কোন ষড়যন্ত্রই এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবেনা। জনগণ ফুঁসে উঠেছে। বিষধর সাপের ন্যায় ছোবল মেরে এই সরকারের পতন ঘটাবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে জেলার সব গুলো ইউনিয়নে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পুলিশি বাধা উপেক্ষা করে সফল ভাবে বাস্তবায়ন করায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

বিভিন্ন ইউনিয়নের পদযাত্রায় নেতৃতৃ দেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার পবা ও তানোর, জেলা বিএনপি’র সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু বড়গাছী ইউনিয়ন, জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন বাঘা, রায়হানুল আলম রায়হান পারিলা ইউনিয়ন। এছাড়াও জেলা, থানা ও ইউনিয়ন বিএনপি’র সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবগণ নিজ নিজ থানার ইউনিয়ন সমুহে নেতৃতৃ দিয়ে পদযাত্রা সফল করেন।

এদিকে বাঘা উপজেলার ৬ নং আড়ানী ইউনিয়ন এ ব্যপক লোক সমাগমের মাধ্যমে শান্তি পুর্ন পদযাত্রা শেষে সম্বেত নেতাকর্মীদের সাথে মতবিনিময়র সময় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকশ্মিকভাবে লাঠিচার্জ করে। এসময়ে রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক মিলন প্রাং, যুবনেতা মাসুদ পারভেজ, জাহাঙ্গীর ও তুর্য এবং বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার সহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। নেতৃবৃন্দ বাঘা থানা পুলিশের লাঠিচার্জ ও নেক্কারজনক আচরনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আহতরা বর্তমানে রাজশাহী মেডিখের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin