মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর পবায় পাহাড়িয়া সম্প্রদায়ের আমলোবান উৎসব উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবার সন্তোসপুর খ্রীষ্টান পাড়া স্কুল মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠি পাহাড়িয়া সম্প্রদায়ের আমলোবান উৎসব উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা । এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে আম ফল গাছে আসা এবং পাকার আগ মুহুর্তে এই উৎসব পালন করে পাহাড়িয়া সম্প্রাদয়ের মানুষ আম খাওয়া শুরু করেন। শুধু তাই নয় এই আম গাছের নিচে সাতপাক ঘুরে পাহাড়িয়াদের বিয়ে সম্পন্ন হয়। সেইসাথে বিচ্ছেদ এর বেলায় আমপাতা মধ্যে দিয়ে ছিড়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় বলে অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন।

মঙ্গলবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার স্যামদুয়ার, সন্তোষপুর উত্তরপাড়ার মন্ডল বামুন বিশ্বাস, দক্ষিণ পাড়ার মন্ডল মিলন সরকার, পাড়াড়িয়া উন্নয়ন সোসাইটির পরিচালক অভিলাশ বিশ্বাস, বিভাগীয় পাহাড়িয়া পরিষদের সদস্য মিলন বিশ্বাস।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন গবেষণ সহকারী মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin