রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত: ক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে দুটি ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের রোষানলের শিকার হন সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজার সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাক আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ড্রামট্রাকটিকে আটকে ফেলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন এবং দীর্ঘক্ষণ যান চলাচল অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকসহ দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহান শিখায় ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তেজিত জনতা একপর্যায়ে পুলিশকেও ঘটনাস্থলে আসতে বাধা প্রদান করেন।

এদিকে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন উপস্থিত সাংবাদিকরা। এ সময় উত্তেজিত জনতা এক সাংবাদিকের ওপর চড়াও হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন।

পরবর্তীতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে তারা জনরোষের কারণে বাধার সম্মুখীন হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin