মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর পুঠিয়ায় কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই মূলসুর নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বুধবার রাজশাহীর অঞ্চলের উপজেলা পর্যায়ের সুবর্ণজয়ন্তী (পুঠিয়া ও দূর্গাপুর উপজেলার সুবর্ণজয়ন্তী) পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি. এম. হিরা বাচ্চু। সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (সিএমএফপি),মি. কার্তিক মিঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম ছানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নীলা ইয়াসমিন, উপজেলা সমাজ সেবা অফিসার রবিউল কবির, জিউপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, বর্তমান চেয়ারম্যান হোসনেয়ারা, ভালুকগাছি ইউ পি চেয়ারম্যান তাকবীর হাসান, দূর্গাপুর উপজেলা পালপুরোহিত, মহিপাড়া ধর্মপল্লী রেভা: ফাদার সুব্রত পিউরীফিকেশন, সহকারী পালপুরোহিত, রেভা: ফাদার প্যাট্রিক গমেজ, ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, কারিতাস সার্বিক মানব উন্নয়ন সংগঠন কার্যকরী পরিষদের সভাপতি আয়জান বিবিসহ কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য-সদস্যা ও জনসংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশও অত্র অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। যা এখনো দৃশ্যমান হয়ে আছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পক্ষে মি. কার্তিক মিঞ্জ।

অনুষ্ঠান মালায় বিগত ৫ দশকের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদান, বিশেষ মানবিক সহায়তা হিসেবে চক্ষু শিবির, সফল যুব উদ্যোক্তার গল্প সহভাগিতা, গল্প ও ছড়া লেখা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ, অতিথিদের উত্তরীয় ও জুবিলী সম্মাননা প্রদানসহ ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin