মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর পুঠিয়ায় সাঁওতাল সম্প্রদায়ের বাহা উৎসব পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের বাহা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে ও পুঠিয়া নগরপড়া মাঞ্জহী বাইসির সহযোগিতায় নগরপাড়া জিওপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার স্যামদুয়ার, নগরপাড়ার ক্ষুদ্র নঙগোষ্ঠির নেতা অনিল টুডু ও মাঞ্জহী হাড়াম নয়ন মুর্মুসহ সঁওতাল জনগোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। সভা সঞ্চালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সাঁওতাল সম্প্রদায়ের বাহা সম্পর্কে তুলে ধরেন। তারা বলেন, বাহা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ে প্রধান ধর্মীয় উৎসব। শালবনে শালফুল ফোটার সঙ্গে সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের প্রতিটি গ্রামে এই উৎসব পালন করেন তারা। এই উৎসব পালন না করলে সাঁওতালরা তাদের মেয়ের বিয়ে দিতে পারেনা বলে জানান অতিথিবৃন্দ।

বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin