সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিকে দল থেকে বহিস্কার

  • প্রকাশ সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদিকে দল থেকে বহিস্কার করেছে আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।
আজ সোমবার এ সংক্রান্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সাক্ষরিত একটি আদেশ জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশ ও জেলার কমিটির পরামর্শক্রমে দলীয় মনোনিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা অনুযায়ী আওয়ামী লীগের সকল পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হইল।

বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি গত নির্বাচনে দলের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। এবার এ ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা কৃষকলীগের সভাপতি রাজিবুল ইসলাম।

বদিউজ্জামান বদি এই ইউনিয়নে আরও চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের এই প্রবীন নেতার বড় ছেলে আসাদুজ্জামান মাসুদ আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক। তার অপর ছেলে সুমনুজ্জামান সুমন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার দুই ছেলে পিতার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

আব্দুল মালেক বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা ও গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে বদিউজ্জামান বদিকে বহিস্কার করা হয়েছে। তার দুই ছেলে যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালায় তবে গঠনতন্ত্র অনুযায়ীদের তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin