রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীর পৌনে ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • প্রকাশ সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশজুড়ে চলবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। একদিনের এ ক্যাম্পেইনে রাজশাহীর পৌনে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন উপলক্ষে রোববার দুপুরে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে এক অবহিতকরণ সভায় সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সভার তথ্য অনুযায়ী, রাজশাহীর মোট ৩ লাখ ৭৪ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেও একটি কওে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বছর বয়সী শিশুদেও একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৯ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩৩ হাজার, ১২ থেকে ৫৯ বছর বয়স ীশিশুর সংখ্যা ২ লাখ ৭২ হাজার। জেলায় মোট ২ হাজার ২০১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে।

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ ও ১২ থেকে ৫৯ বছর বয়সী ৬১ হাজার শিশুকে ৪৮৩ কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। নির্ধারিত দিনেই সবাইকে ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানানো হয়েছে।

সভায় ক্যাম্পেইন নিয়ে সার্বিক তথ্য তুলে ধরেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন ও মেডিকেল অফিসার ডা. তামান্না কবির।

সভায় সিভিল সার্জন জন্মেও পরই শিশুকে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়ানোর ওপর জোর দেন। শিশুর শরীরের ভিটামিনের চাহিদা পূরণে মায়ের বুকের এক সাইডের দুধ কম পক্ষে পাঁচ মিনিট খাওয়ানোর পর অন্যটি খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া মায়েদের গাজর, লাল শাক, মিষ্টি কুমড়া, মাছ, মাংস, দুধ ও ডিমের মতো ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শও দেন সিভিল সার্জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin