মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর ফুটপাত উদ্ধারে তৎপর জেলা প্রশাসন

  • প্রকাশ সময় শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে যনজোট এড়াতে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশন কোটি কোটি টাকা খরচ করে নগরীতে নান্দনিক ফুটপাত তৈরী করেছে। কিন্তু কিছু অসাধু নেতা ও আইনশৃংখলা বাহিনীর যোগসাজসে নগরীর লক্ষ্মীপুর এলাকা প্রায় সকল ফুটপাত দখল করে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ী। ফুটপাত ব্যবসায়ীর সাথে পিছিয়ে নেই স্থায়ী দোকানদাররা। তারা দোকানের সামনে পণ্য রেখে জনগণের চলাচলের বিঘ্ন করছে। এই নিয়ে পথচারীরা বলতে গেলে তাদের সাথে খারাপ আচরন করে ব্যবসায়ী।

তবে এই সমস্যা দূরীকরনে এবার মাঠে নেমেছে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এনডিসি মাহমুদুল হাসান শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময়ে তিনি ফুটপাতে থেকে সকল প্রকার পন্য ও ব্যবসার জন্য রাখা ভ্যান, চৌকি, টেবিল অপসারন করে ফুটপাত মুক্ত করে দেয়ার জন্য ব্যবাসয়ীদের আদেশ দেন। তবে এ সময়ে তিনি কোন ব্যবসায়ীকে জরিমানা করেন নি।

এনডিসি মাহমুদুল হাসান প্রতিবেদককে বলেন, ব্যবসায়ীদের সাবধান করার জন্যই শনিবারের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। এখন থেকে নিয়মিত এ বিষয়টি মনিটরিং করা হবে। জেলা প্রশাসন জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এবং ফুটপাত দখল মুক্ত রাখতে তৎপর রয়েছে। ব্যবসায়ীদের সাবধান করা হলো। সাবধান করার পরেও যদি কেউ ফুটপাত দখল করে বসে থেকে ব্যবসা করে তাহলে ঐ ব্যবসায়ীকে জেল ও জরিমানাসহ ফুটপাতে থাকা সকল পন্য ব্যবসায়ী সামগ্রী ক্রোক করা হবে।

পুরো লক্ষ্মীপুরের ফুটপাত দখলমুক্ত করা বিষয়ে তিনি বলেন, এখন শুরু হলো। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আর ফুটপাত ব্যবসায়ীদের নিকট হতে টাকা খেয়ে জেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কেউ যদি ব্যবসা করতে সহযোগিতা করে, আর এ বিষয়ে অভিযোগ বা প্রমান পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin