বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর বর্ষিয়ান বিএনপি নেতা কবির হোসেনের চিরবিদায়

  • প্রকাশ সময় বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তথা উত্তর বংঙ্গের বর্ষিয়ান নেতা, বিএনপি’র তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে দুপুর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না——–রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি এক ছেলে, দ্ইু মেয়ে, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। গত তিন দিন আগে তিনি হাসপাতলে ভর্তি হন। তার পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানের তার মরদেহ হাসপাতালে রয়েছে।

বিএনপি’র বর্ষিয়ান এই নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবির হোসেন ১৯৯১ ও ৯৬ সালে রাজশাহী-২ সদও আসন (পবা-বোয়ালিয়া) এবং ২০০১ সালে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি এল জি আর ডি প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির “মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক” ও সর্বশেষ তিনি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি জাগো দল থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে এই দলের সাথেই ছিলেন।

রাজশাহী অঞ্চলে বিএনপিকে সংগঠতি করা এবং এ অঞ্চলের উন্নয়নে কবির হোসেনের ভূমিকা চিরস্মরণীয়। মরহুম কবির হোসেনের জানাযার নামাজ আগামী শুক্রবার জুম্মার নামায শেষে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin