মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর ভদ্রা মোড়ে ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ট পথচারী ও ব্যবসায়ীরা

  • প্রকাশ সময় বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে ড্রেনের পানি নিস্কাশনের ব্যাবস্থা না থাকায় চরম দূর্ভোগে পরেছে এলাকাবাসী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয়দের দাবী কয়েক বছর থেকে রাস্তার পাশে ড্রেনের ময়লা পানি ও মানুষের মলের পানি এই ভাবে জমে থাকে এখানে। সিটি কর্পোরেশনের নিকট এর প্রতিকার চেয়ে কোনো সুফল পাচ্ছে না স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা বলেন, শুধু ড্রেনের পানি নয় মানুষের মলও সেখানে জমে থাকায় সার্বক্ষণিক দুর্গন্ধময় হয়ে থাকে। এ নিয়ে বার বার রাসিক অত্র ওয়ার্ডের কাউন্সিলরকে অবহিত করার পরেও কোন পদক্ষেপ না নেয়ায় গত মাসে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে ব্যবসায়ী ও এলাকাবাসীর সাক্ষরীত একটি অভিযোগ করা হলেও এখনো কোন প্রকার পদক্ষেপ না নেয়ার তারা হতাশ বলে জানান।
এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী আজিজুল ইসলাম, আব্দুল গাফফার, মনোয়ার হোসেন, আসিকুর রহমান, আবু সনি, মোমিনুর রশিদ ও শাহাজাদা শেখ বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ভদ্রামোড় এলাকার অতিথি হোটেলের পার্শে¦ তাদের বসবাস। এখানকার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। এখানে রয়েছে একটি পাবলিক টয়লেট। এই টয়লেটসহ পাশের কয়েকটি বাড়ীর টয়লেটের মল সরাসরি ড্রেনে চলে আসে।
তারা আরো বলেন, ড্রেনের পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে এই এলাকায় পরিবেশন দূষণসহ এলাকাবাসী, পথচারী ও ব্যবসায়ীরা চরম সমস্যার সম্মুখিন হচ্ছে বলে জানান তারা। আর সামান্য বৃষ্টি হলেই আরো জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জসগণের চলাচল অকেকাংশে বন্ধ হয়ে যায় বলে উল্লেখ করেন তারা। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য মেয়রের নিকট অনুরোধ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin