সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর মতিহারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত এক, থানায় মামলা

  • প্রকাশ সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অন্তর (১৯) নামে একজন গুরুতর আহত হন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে শনিবার আরএমপি মতিহার থানায় আহত অন্তরের পিতা আলী হোসেন বাদী হয়ে নগরীর হাদির মোড় এলাকার মাছ ব্যবসায়ী ভাদুর ছেলে সজিব(২১), রানীনগর শহীদ মিনার এলাকার রিপন কসাই এর ছেলে লিয়ন(২২) ও তালাইমারী শিশু কবরস্থান এলাকার মৃত বাবর আলীর ছেলে বিশালকে(২২) আসামী করে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন গত বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৬টায় দিকে পূর্ব শত্রুতার জের ধরে উপরোক্ত আসামীগণ তালাইমারী হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) গরিবে নেওয়াজ খানকা শরীফ এর পশ্চিম পার্শে শিশু কবরস্থান সংলগ্ন ব্লক রাস্তায় ছেলে অন্তরের পথরোধ করে এলোপাথারিভাবে মারপিট করতে শুরু করে। এঅবস্থায় অন্তর চিৎকার শুরু করলে আসামী সজিব ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে ও পেটের ডান পার্শে আঘাত করে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, ছুরির আঘাতে অন্তর মাটিতে লুটিয়ে পড়লে আসামী লিয়ন ধারালো চাকু দিয়ে ডান হাতের কব্জিতে আঘাত করে অনেকটা কেটে ফেলে। সেইসাথে অন্য আসামী বিশাল পিছন থেকে বাম হাটুর উপরে চাকু দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় অন্তর মাটিতে লুটিয়ে পরেন। এই সুযোগে আসামীরা অন্তরের পকেটে থাকা আশি হাজার টাকা বের করে নিয়ে চলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আহত অবস্থায় আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এখন তিনি অত্র মেডিকেলের ৪নং ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসারত অবস্থায় আছেন।

আহত অন্তরের পিতা আলী হোসেন বলেন, ছেলের চিকিৎসার জন্য থানায় মামলা করতে দেরী হয়েছে। গত শনিবার এ নিয়ে তিনি মামলা করলেও এখনো আসামীরা গ্রেফতার হয়নি। ছেলের আঘাতকারী সকল আসামীতে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

এামলা ও আসামী গ্রেফতার বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে। আসামী গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে। দ্রুত আসামীদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin