শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীর মোহনপুরে আ.লীগের গোপন বৈঠক ও কেক কাটার ঘটনায় অধ্যক্ষ বেলাল আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সেখানে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উসকানিমূলক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

মোহনপুর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হয় যে, সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্তত ২৫-৩০ জন কর্মী সমবেত হয়েছিল। এঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ আসামিদের সনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাসসের খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনায় সাথে সরাসরি জড়িত মামলার আসামী মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিন (৪৮)কে আটক করেন। তিনি খাড়াইল গ্রামের মৃত আব্বাদুর রহমানের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও স্থানীয় সংগঠক বলে পুলিশ জানিয়েছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটায় সরাসরি অংশগ্রহণ এবং নির্বাচনকে ঘিরে উসকানিমূলক বৈঠকের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনার মামলার আসামী বেলালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এর আগে গত বছর একইদিনে খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অধ্যক্ষ বেলালের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলেও জানা যায়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin