মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর হলিদাগাছিতে কৃষি জমিতে অবৈধভাবে চলছে পুকুর খনন

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৫৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চারঘাট উপজেলা জুড়ে তিন ফসলি কৃষি জমিতে অবৈধ ভাবে ভ্যাকু মেশিন দিয়ে পুকুর খনন করার হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার সলুয়া ইউনিয়নের হলিদাগাছী জায়গীর পাড়া সংলগ্ন বিলে প্রায় ২০ বিঘা আয়তনের তিন ফসলী জমি নষ্ট করে পুকুর খনন শুরু করছেন হলিদাগাছী সরকারপাড়া এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার ও একই এলাকার জাফর হক( কচি)। তারা বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।

স্থানীয় কৃষকেরা অভিযোগ করে বলেন, তাদের অনুমতি ছাড়াই ভুট্টা, আখ ও পাটক্ষেতের ফসল নষ্ট করে ভেকু নিয়ে গেছে প্রায় ১ থেকে ২ কিলোমিটার। কিছু বলতে গেলে কৃষকদেরকে নাহিদ ও শান্ত নামে দুই ব্যাক্তি হুমকি ধামকী দিচ্ছে এবং পুকুরের মাটি পরিবহন করে বিক্রি করার লক্ষে রাস্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন কৃষকগণ।

তারা আরো বলেন, উপজেলা প্রশাসন ও ভূমি অফিস এর কর্মকর্তাদের ম্যানেজ করেই এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পুকুর খননের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্য কৃষকেরা।

ভুক্তভোগীরা বলেন, এলাকায় ফসলি জমি কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের উপরও দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে। এর ফলে একদিকে যেমন জমির পরিমাণ কমছে অন্যদিকে জলাবদ্ধতায় জমির ফসল নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন যেন অসহায় হয়ে পড়েছে। সিন্ডিকেট করেও অবৈধভাবে এই পুকুর খননের কাজ চালিয়ে যেতে সাহস পাচ্ছে তারা।

পুকুর খনন বিষয়ে জমির মালিক শাহবুদ্দিন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি একজন প্রিন্সিপাল ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। জামাত-বিএনপি’র লোকেরা পুকুর খনন করতে পারলে আমি পারবো না কেন? তাই আমার জমিতে আমি পুকুর খনন করছি। কৃষকের জমির ফসল নষ্ট করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এটা জানিনা।

এ বিষয়ে পুকুর লিজ নেওয়া আবু জাফর কচি বলেন, তিনি সলুয়া ইউনিয়নের চেয়ারম্যানের লোকজনকে পুকুর খনন ও মাটি পরিবহনের দায়িত্ব দিয়েছেন। অপরিকল্পিতভাবে পুকুর খনন যেভাবে বাড়ছে, সামনে আরো বেশি পরিমাণ জমির ফসল নষ্ট হবে। আর এই পুকুর খননের কারনে বন্ধ হবে বিলের পানি নিষ্কাশনের নালা।

ফলে বর্ষায় জলাবদ্ধতায় ব্যহত হবে চাষাবাদ। আবার মাটি পরিবহনে ভাঙছে রাস্তা-ঘাট, কৃষিজমি হারাচ্ছে তার স্বরূপ এবং প্রকৃতি হারাচ্ছে তার বৈচিত্র্য। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এলাকার প্রভাবশালীরা এসব পুকুর খননের কাজ অব্যাহত রেখেছে। কিন্তু স্থানীয় প্রশাসনের যেন কিছুই করার নেই বলে অভিযোগ উঠেছে। অবিলম্বে এই অবৈধ পুকুর খনন বন্ধ করার জন্য এলাকার সাধারণ কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান। সেইসাথে অবৈধ পুকুর খননকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান কৃষকগণ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামিরা ইসলাম বলেন, অভিযোগ ও তথ্য যদি সঠিক হলে তদন্ত করে পুকুর খননকারীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin