বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর হাদির মোড়ে বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৭নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন রাজশাহী মহানগর যুবদলের সস্য সুরাজ আলী। তিনি বৃহস্পতিবার বিকেলে হাদির মোড় নদীর ধার এলাকায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জিয়া পরিষদের সহ-সভাপতি জিএম সামাল রোজসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার প্রায় দুইশতাধিক নারী পুরুষ।

সভায় বক্তব্য রাখেন সুরাজ আলী। তিনি বলেন, সিপাহী-জনতা বিপ্লব করে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন। তিনি আরো বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকার নির্ভাচন হবে। এই নির্বাচেন বিএনপি সমর্থিত প্রার্থী ভোট প্রদান করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ২৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করবেন। এই নির্বানে তাকে দোয়া ও ভোট প্রদান করার অনুরোধ করেন তিনি। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ মৃত সকল মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং যারা অসুস্থ রয়েছেন তাদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামাল হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin