সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে আবুল কাসেম সভাপতি, পারভেজ তৌফিক জাহেদী সম্পাদক নির্বাচিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে (২০২৬ সাল) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে আলহাজ আবুল কাসেম (১) সভাপতি ও পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে এ কে এম মিজানুর রহমান জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশন জানান, এই প্যানেলের নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরী সম্পাদক সেলিম রেজা মাসুম, সম্পাদক অডিট তানভীর আহমেদ জুলেট, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন শাহজামাল ও সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার জানিজ ফাতেমা কাজল।

সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন শেখ জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা। ভোট গ্রহণ শেষে গণনা ও বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং আধাঘন্টা বিরতি দিয়ে বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণের জন্য ১নং বার ভবনের দ্বিতীয় তলায় বুথ স্থাপন করা হয়।

নির্বাচনে ২১ পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ৪২ জন এবং স্বতন্ত্র সভাপতি ১ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের একটির নেতৃত্বে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আবুল কাসেম- তৌফিক জাহেদী এবং অপরটি গণতান্ত্রিক আইনজীবী সমিতির হামিদুল হক-আবু বাকার প্যানেল। ভোটকে ঘিরে আইনজীবীদের মধ্যে সকাল থেকেই উচ্ছাস উদ্দীপনা ছড়িয়ে পড়ে। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা শৃঙ্খলার সাথে ভোট প্রদান করেন। ভোটকে ঘিরে আদালত পাড়া ছিল সরগরম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin