সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ওয়াসার বরখাস্ত প্রকৌশলী ডনের গ্রেপ্তার’র দাবিতে ঝাড়ু মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মঙ্গলবার দুপুরে নগরীর বর্নালী মোড়ে ডনের বাড়ির সামনে ঝাড়ৃ মিছিল হয়। দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া রাজশাহী ওয়াসা নির্বাহী প্রকৌশলী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কথিত পুত্র সোহেল রানা ডনের গ্রেপ্তার দাবিতে এই ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর ব্যানারে মিছিলে অংশ নেন বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ। এসময় নারীদের হাতে ঝাড়ু দেখা যায়। তাদের দাবি পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আওয়ামী লীগের অর্থদাতা ও জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে হওয়া মামলার আসামী। তিনি সম্প্রতি অঢেল টাকা খরচ করে জেল থেকে জামিনে বের হয়েছেন।

তিনি লিটনের পালিত পুত্রের পরিচয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজশাহীতে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশনেও রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ। এর আগেও জেলে গেছেন মেডিকেল প্রশ্ন ফাঁস কান্ডে। তাঁর রয়েছে কোচিং ব্যবসা। রয়েল মেডিকেল ভর্তি কোচিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসি রাজশাহী শাখার মালিকও তিনি। সম্প্রতি রাজশাহীতে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয় স্থানীয় ছাত্র-জনতা। অভিযোগ উঠেছে তিনি কোচিং ব্যবসার আড়ালে সাবেক মেয়র লিটনের কালো টাকা সাদা করার কৌশল করছেন। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin