সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী কম্পিউটার সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচনে ৩৩৬৫ প্যানেলের নিরঙ্কুস বিজয়

  • প্রকাশ সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কম্পিউটার সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচনে ৩৩৬৫ প্যানেল নিরঙ্কুস বিজয় লাভ করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর শেফ গার্ডেনে নির্বাচন শুরু হয়ে চলে বেলা ৩টা পর্যন্ত। এই নির্বাচনে জুলফিকার ওয়ালিউল্লাহ রুমি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আহমেদ রাজাভীসহ সহ-সভাপতি পদে কাবিউল হক সিয়াম, সাধারণ সম্পাদক পদে আহমেদ রাজাভী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান মিল্টন, কোষাধ্যক্ষ পদে আবু বকর সিদ্দিক, পরিচালক-১ পদে হুমায়ুন কবীর জন, পরিচালক-২ পদে আমিনুল ইসলাম সোহেল, পরিচালক-৩ পদে মাসুদুর রহমান ও পরিচালক-৪ পদে এস এম শামিম নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে মোট ৮৩জন বৈধ ভোটারের মধ্যে ৮১জন ভোট প্রদান করেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ভোট সুষ্ঠু ও সুন্দও হয়েছে বলে জানান কমিশন।

অন্যদিকে যারা পরাজিত হয়েছেন তারা হলেন, ইয়াং স্টার প্যানেল থেকে সভাপতি পদে নজরুল ইসলাম সেন্টু, সহ-সভাপতি পদে রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা, কোষাধ্যক্ষ পদে রুবেল আলী, নির্বাহী সদস্য-১ রাজ আলী ও নির্বাহী সদস্য-২ শাকিল আলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin