বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক’র পদত্যাগ

  • প্রকাশ সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক। সোমবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পাশাপাশি রাজশাহী কলেজ যেনো রাজনীতি মুক্তি থাকে সেই দাবি জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক।

তবে পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক খালেক নিজেকে অসুস্থ দাবি করেন। তিনি সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে এ বিষয়ে একটি আবেদন পাঠিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেন রাজশাহী কলেজে ৪ অক্টোবর ২০২১ সালে তিনি অধ্যক্ষ পদে যোগদান করেছিলেন। তিনি ২০০৮ সাল হতে ক্রনিক লিভার ডিজিজ(সিএলডি) ও ডায়াবেটিস অসুখে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহন করে আসছেন।

বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যাধিক মানসিক চাপ অনুভব করার তার শারীরিক সদস্যা দেখা দিচ্ছে, যা একজন সিএলডি আক্রান্ত রোগির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় তার পক্ষে এতো চাপ নেয়া সম্ভব নয় জানিয়ে তিনি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগ অথবা রাজশাহী মহানগরীর কোন সরকারী কলেজের অর্থনীতি বিভাগে সংযুক্ত হিসেবে শুধুমাত্র শিক্ষক হিসেবে পদায়ন করার কথা উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin