নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মতিহার এলাকার মরহুম বিএনপি নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যেমে কবর জিয়ারত করা হয়। এর মধ্যে রাজশাহীর সাবেক কাজলা ইউপি’র সাবেক চেয়ারম্যান, বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত কাছের মানুষ ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম মাজদার আলী চেয়ারম্যানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়ার আয়োজন করা হয়।
একই সাথে বিভিন্ন সময়ে মতিহার এলাকার বেশ কিছু বিএনপি নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন। সে সব নেতৃবৃন্দ যেমন মরহুম বয়েজ উদ্দিন, মেছের আলী, আবু তাহের, রায়হান আলী, শাহজাহান আলী, এনামুল হক, সোনাদি মন্ডল, সাজদার হোসেন সাজু, এমরান আলী ডিলার, তোজাম্মেল হক, শামসুদ্দীন, আমজাদ আলী, আবদুর রহীম বাবু, ড. সোহরাব হোসেন, ফকির মন্ডল, আজিজুর রহমান, আনিছুর রহমান, নবী সামাদ, হাজী মহাসিন মোল্লা, বদর মোল্লা, শহীদুল ইসলাম শহীদ, শের মোহম্মদ, মিঠুন আলী ও আব্দুল মান্নারসহ সবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত করা হয়।
বুধবার বাদ আসর মতিহার থানার খোঁজাপুর গোরস্থানে কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতয়ি নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজির, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুকুর আলী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, বিএনপি নেতা বিপ্লব প্রিন্সিপাল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মাহনগর যুবদলের সদস্য রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।
এছাড়াও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহী, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেদ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মহানগর, বিভিন্ন ও ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী, পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এই সকল নেতৃবৃন্দের স্মৃতিচারন করতে গিয়ে মিজানুর রহমান মিনু বলেন, মরহুম মাজদার আলী চেয়ারম্যান ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি জীবনভর অত্র এলাকা ও জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করে গেছেন। তিনি সর্বদা মানুষের খেদমতে নিয়োজিত থাকতেন। তাঁর মনের ভিতরে কোন অহংকার ছিলোনা বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে এই মতিহারের অন্যান্য যে সকল বিএনপি নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন তারাও জীবনের মায়া ত্যাগ করে দেশ ও দলের হয়ে কাজ করে গেছেন।
বক্তব্য শেষে উপরোক্ত মরহুম বিএনপি নেতৃবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত সকল নেতাকর্মী ও মুসলিম সকল ব্যক্তির রুহের মাগফিরাত এবং অসুস্থ্য তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য অন্যান্য নেতৃবৃন্দর সুস্থ্যতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।