নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে শনিবার বেলা ১১টায় রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে নগরীর মহিষবাথানে দোয়া মাহফিল ও এসোসিয়েশনের বিভিন্ন স্কুলের শিক্ষকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
কম্বল বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক ইয়াসমিন আরা ও ফুল নাহার মিষ্টিসহ এসোসিয়েশনভূক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। দোয়া পরিচালনা করেন হাফেজ মাজিদুল ইসলাম।

অত্র এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মানবিক ব্যক্তি। তিনি সর্বদা নগরবাসীর সকল শ্রেণি পেশার মানুষের কথা ভাবেন এবং পাশে থাকেন। সেই ভাবনা ও সহযোগিতার মনোভাব থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রদানকৃত কম্বল এসোসিশনের অন্তর্ভূক্ত সকল কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দেয়ার জন্য তিনি প্রদান করেন। তাঁর প্রদানকৃত সেই কম্বল শনিবার শিক্ষকদের মধ্যে বিতরণ হলো।
তিনি আরো বলেন, মেয়র বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মেয়রের দ্রুত রোগমুক্তি কামনায় তিনি দোয়া করেন। সেইসাথে অত্র এসোসিয়শেনভূক্ত সকল শিক্ষক এবং অভিভাবকদের দোয়া করার জন্য আহবান জানান সভাপতি।