রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের জন্য সুপারিশ করা হবে: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিজেকে ছাত্রদলের সাবেক নেতা বললে খুশি হন। কারণ ছাত্রদল দিয়েই তিনি এতদূরে। এমনটাই বলছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। তিনি শনিবার সকালে রাজশাহী কোর্ট কলেজের শিক্ষার্থীদের বিদায়, বরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময়ে তিনি বলেন, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো রাজশাহী সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এর। কিন্তু তিনি শারীরিক অসুস্থার জন্য আসেত পারেননি।

তিনি আরো বলেন, তিনি না আসতে পারলেও এই কলেজের সমস্যা ও চাহিদা সমুহ লিখিত আকারে নিয়ে গিয়ে তাঁকে দেয়ার জন্য বলেছেন। তিনি বলেন, এই কলেজ অনেক পুরাতন ও ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজটি জাতীয় করণের জন্য তিনি সংসদে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন। ছাত্র-ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, কমলমতি শিক্ষার্থীরা বাংলাদেশকে নতুনভাবে উন্মোচন করেছে। তারা আন্দোলন করে একটি নতুন দেশ উপহার দিয়েছে। বুকের উপর থেকে জগদ্দল পাথর হটিয়ে জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি সর্বদা শিক্ষার্থীদের কথা ভাবে। সাবেক প্রধানমন্ত্রী তিনি বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা এগিয়ে নিতে অবৈতনিক করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে সবথেকে বেশী বাজেট রাখছেন বলে জানান তিনি। তিনি বলেন, মোবাইল অন্যখাতে ব্যবহার নয়। শিক্ষামূলক কাজে লাগাতে হবে। এখানকার অনেক শিক্ষার্থীরা দেশের মূখ উজ্জল করবে বলে তিনি জানান।

তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এজন্য সরকার চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়া ও সংস্কৃতিকে বাধ্যতামূলক করেছেন। সেইসাথে তিনি বাংলাদেশ নিয়ে আরো চিন্তা করছেন। তিনি বলেছেন আই হ্যাব এ প্ল্যান বলে উল্লেখ করেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রীর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ও গ্রেট ফিলোসোফার।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নয়, তিনি একজন সম্মুখ মুক্তিযোদ্ধা ছিলেন। সেইসাথে তিনি আর্মির মেজর ছিলেন। তারই সন্তান তারেক রহমান বাবার পথেই হাটছেন দেশকে উন্নয়ন করতে। আর উন্নয়নের স্বারথী হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, শনিবার সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। অথচ একটি দল ও জোট রাজশাহী বিভাঘী সমাবেশ ডেকেছে। অমুলক একটি দাবী নিয়ে। যে দাবী বিএনপি আগেই বলেছে বাস্তবায়ন করা হবে। এগুলো করে দেশেল মানুষকে আর বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।

অত্র কলেজের সভাপতি এডভোকেট মুস্তারুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কোর্ট করেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদা খানম। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত জাথীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি এডভোকেট জমসেদ আলী, গভর্নিং বর্ডিও বিদ্যোৎসাহী সদস্য ড. হাবিবুর রহমান, পবা উপেজলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি রবিউল ইসলাম মতিন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলী, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কমৃচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin