মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী কোর্ট স্টেশনে এবারও বসেছে ছাগলের অস্থায়ী হাট

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও ছাগলের অস্থায়ী হাট বসেছে রাজশাহী কার্ট স্টেশন সংলগ্ন ফাঁকা মাঠে। আমরা নতুন প্রজন্ম নামে একটি সামাজিক সংগঠন মহানগরীর জনগণের কথা চিন্তা ও বিড়ম্বনা এড়াতে বেশ কয়েক বছর ধরে এখানে ছাগল বিক্রি করার ব্যবস্থা করে আসছে। এতে কোর্ট এলাকাসহ আশে পাশের এলাকা এবং নগরবাসী অনেক উপকৃত হচ্ছেন বলে জানান আয়োজক সংগঠনে প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সংগঠনের সদস্য জহুরুল, শামীম, কাউসার, আরিফ, জুয়েল ও ফয়সাল বলেন, এই অস্থায়ী হাটে কোন প্রকার ঝামেলা নাই। ছাগল সুস্থ্য আছে কিনা সেগুলো দেখার জন্য রয়েছে প্রাণী চিকিৎসক। এছাড়াও ক্রেতাদের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই হাট চলবে ঈদের আগের দিনের রাত অবধী। তারা আরো বলেন, চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে এই হাট শুরু হয়েছে। চলছে গভীরে রাত পর্যন্ত। ছাগলের ছাড়ও রয়েছে অনেক কম বলে জানান তারা।

ছাগল ত্রেতা ফয়সাল, তন্ময় ও মাহিনসহ আরো অনেকে বলেন, বিভিন্ন হাটে যেয়ে ছাগল ক্রয় করতে অনেক কষ্ট করতে হয়। এছাড়াও এই প্রচন্ড রোদে হাটে থাকা অনেক কষ্ট। এর থেকে নিরিবিলি পরিবেশে হাতের নাগালে এই হাট বসায় তাদের অনেক সুবিধা হয়েছে। বিড়ম্বনা ছাড়াই ছাগল ক্রয় করে দ্রুত বাড়ি নিয়ে আসতে পারছেন। হাটে রয়েছে সব ধরনের ছাগল। এছাড়াও পরিচিতজনরা ছাগল বিক্রি করায় কিনতে সুবিধা হচ্ছে বলে জানান তারা। এছাড়াও ছাড় নিয়ে নেই কোন বিড়ম্বনা।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin