সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৩৪তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী পরিষদের ৩৪তম সভা আজ বুধবার একাডেমির সংগ্রহশালায় অনুষ্ঠিত হয়। অত্র একাডেমির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অত্র একাডেমির সভাপতি ডক্টর হুমায়ুন কবীর।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক ও রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) কল্যাণ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার, কামিল্লা বিশ্বাস ও কলেস্তিনা হাঁসদা। আরো উপস্থিত ছিলেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু ও সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, বিগত সভার সিদ্ধান্ত সমুহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, নভেম্বর ও ডিসেম্বর ২০২১ মাসের কর্মপরিকল্পনা, ২৯ আগস্ট হতে ২ নভেম্বর পর্যন্ত বাস্তবায়িত কর্মকাণ্ড ও ব্যয় অনুমোদন, দৈনিক মজুরীতে কর্মরত দুই জন কর্মচারীর উপস্থিতি ও কাজ সংক্রান্ত, কর্মচারী চাকুরী প্রবিধানমালা ২০২১ গেজেট সংক্রান্ত ও স্থিরচিত্রে একাডেমির কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। আলোচনা বিষয়ে উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে আগামীতে আরো ভালো করে কার্যক্রম পরিচালনা করার জন্য পরামর্শ দেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin