বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির মাতৃভাষা দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গভীর শোক ও শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি। মঙ্গলবার প্রথম প্রহরে রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু করেন একাডেমির কর্মকর্তা-কর্মচারীগণ। পরে একইদিন বিকেল ৪টায় একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য যোগেন্দ্রনাথ সরেন ও চিত্তরঞ্জন সরদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহ্জাহানসহ সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন সম্প্রদায়ের জনগণ।

আলোচনায় মহান মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিগণ। তারা বলেন, ভাষা আন্দোলনের ফলেই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিলো। বাঙালী নিজ মাতৃভাষা পেলেও সঠিক চর্চা করছে না। বেশীর ভাগ ক্ষেত্রে বাংলা বাদি দিয়ে ইংরেজি ভাষার চর্চা হচ্ছে। আবার ক্ষুদ্র নৃগোষ্ঠির মাতৃভাষার চর্চার ব্যবস্থা না থাকায় তাদের অনেক ভাষা হারিয়েছে। আরো ভাষা হারিয়ে যাওয়ার আসংখ্যা করছেন আদিবাসী নেতৃবৃন্দ ও গবেষকগণ। ক্ষুদ্র নৃগোষ্ঠির ভাষা রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানান তারা। শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin