বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৩৮তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী পরিষদের ৩৮তম সভা মঙ্গলবার রাজশাহী বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অত্র একাডেমির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অত্র একাডেমির সভাপতি জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক ও রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির নয়া সদস্য সুবোধ মাহাতো, সুসেন কুমার শ্যামদুয়ার, সুনিল কুমার মাঝি, শেলী প্রিসিল্লা বিশ^াস, আকবারুল হাসান মিল্লাত ও মনোয়ারা পারভীন।

সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, বিগত সভার সিদ্ধান্ত সমুহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সেইসাথে চলতি বছরের অবশিষ্ট কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও আগামী কর্মসূচীগুলো বাস্তবায়নের জন্য বাজেট অনুমোদন করা হয়। সভাপতি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির ধারবাহিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। সেইসাথে আগামীতে আরো ভালো ভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য পরামর্শ দেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin