সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ক্ষুদ্র নৃৃগোষ্ঠির কালচারাল একাডেমির শেখ রাসেলের জন্মদিন পালন

  • প্রকাশ সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্নবিশ^াস’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শেখ রাসেল দিবস ও তাঁর ৫৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে আজ সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজানান একাডেমির নির্বাহী পরিষদের সদস্য ও কর্মকর্তা-শিক্ষার্থী এবং কর্মচারীগণ।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকাসহ শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভা সঞ্চালনা করেন সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

উপস্থিত অতিথি ও সভাপতি শেখ রাসেলের জীবন সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে তাঁর পরিবার ও তাঁকে খুনিরা যে নির্মমভাবে হত্যা করেছে তার লোমহর্ষক কাহিনী তুলে ধরেন। বক্তব্য শেষে দেশাত্বকবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে শেখ রাসেলের জীবন সম্পর্কে বই তুলে দেন তারা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin