বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা সোমবার রাজশাহী মহানগরীর রানীবাজারস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস ও হেক্স এর সহযোগিতায় এবং রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার।

উপস্থিত থেকে মতামত ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্য আশরাফুল হক তোতা, আলমগীর কবীর তোতা, গোলাপী সরেন, সেলিম জাহাঙ্গীর, ফজলুল করিম বাবলু ও ছোটন সরদারসহ অন্যান্য সদস্যগণ। এছাড়াও সভায় বিভিন্ন দাতা সংস্থা ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অত্র প্লাট ফরর্মের কার্যক্রম তুলে ধরেন সদস্য আশরাফুল হক তোতা। এরপর উপস্থিত সদস্যরা বলেন, এই প্লাটফরম এখন নিজ গতিতে চলছে। সকল সদস্য স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। এর ফলে আদিবাসী ও দলিত সম্প্রদায়গণ নানা ধরনের সরকারী সুযোগ সুবিধা পাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে এই প্লাটফরম আগামীতেও কার্যক্রম পরিচালনা করে যাবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin