বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা আওয়ামী লীগের নির্মাণাধীন ভবন পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আওয়ামী লীগের নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুর ১২ টায় সিটি বাইপাস রোড় সংলগ্ন স্থানে জেলা আওয়ামী লীগের নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডাঃ মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য ডাবলু, বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের নিজস্ব এবং স্থায়ী ভবনের জন্য ২০১৭ সালে সাড়ে ১৬ শতক জমি উপহার দিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। ঐ জমিতে ব্যক্তিগত অর্থায়নে চলতি বছর জেলা আওয়ামী লীগের দৃষ্টি নন্দন কার্যালয়ের নির্মাণ কাজ শুরু করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin