সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা ও মহানগর মহিলা দলের নারী দিবসের আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আগ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার রাজশাহী জেলা ও মহানগর মহিলা দলের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।‘শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার, এই স্লোগানকে সামনে রেখে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে র‌্যালি করেন নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহান পান্না, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি ও রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী। রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টু, সদস্য রোজি ও মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলিসহ জেলা ও মহানগর মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নারী অধিকার ও নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত হওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী উন্নয়নে ও সমাজে তাদের প্রতিষ্ঠা করতে বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে আইন করে ছিলেন। শুধু তাই নয় বিন্যামূলে নারীদের শিক্ষার ব্যবস্থা এবং চাকুরীতে কোটা পদ্ধতি চালু করেন। সেইথেকে নারীরা সমাজে ক্ষমতায়িত হচ্ছে এবং পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে তারা এখন কাজ করছে বলে জানান তিনি। নিজের অধিকার আদায়ে প্রতিটি নারীকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin